হযরত শাহ জামাল (রহ)- এর মাজার শরীফ । ময়মনসিংহ - Bangladesh Traveling

Breaking

Thursday, July 2, 2020

হযরত শাহ জামাল (রহ)- এর মাজার শরীফ । ময়মনসিংহ

জামালপুর সদর উপজেলায় শহরের ব্রহ্মপুত্র নদের তীরে ও জামালপুর সদর থানার পাশে অবস্থিত। এ অঞ্চলের সাধক পুরুষ হযরত শাহ জামাল (রহঃ)-এর সমাধি। এখানে সমাধিক্ষেত্র ছাড়াও পুরনো একটি সুন্দর মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।  জামালপুর সদরে চাপাতলি ঘাট সংলগ্ন হযরত শাহ জামাল (রহ)-এর মাজার শরীফ। ১৫৮৬ খ্রি: সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল (রহ) ধর্ম প্রচারের জন্য অত্রাঞ্চলে আগমন করেন।




এই সুফি দরবেশ সুদূর মধ্যপ্রাচ্যর ইয়েমেন থেকে এসে খরস্রোতা ব্রহ্মপুত্র নদতীরে আস্তানা স্থাপন করেন। হযরত শাহ জামাল (রহ) একজন পীর কামেল লোক ছিলেন। তার আধ্যাত্মিক জ্ঞান ও অলৌকিক ক্ষমতার কথা দিল্লির মুঘল দরবার পর্যন্ত পৌছে যায়। ঐ সময় বাদশা আকবর হযরত শাহ জামাল (রহঃ) এর খানকার ব্যয়ভার বহন করতে ইচ্ছা পোষণ করে এবং সিংহজানির অধীনে কয়েকটি পরগনা পীরপাল দানের সনদ পাঠায়।




তবে, এই লোভনীয় প্রস্তাব সুফি দরবেশ হযরত শাহ জামাল (রহঃ) অবজ্ঞাভরে প্রত্যাখ্যাণ করেন। পরবর্তীতে তার নামে অত্রাঞ্চলের নামকরণ জামালপুর হয়। এখানে প্রতি বছর ভক্তবৃন্দ সমবেত হয়ে ওরস মাহফিল পালন করেন। বর্তমানে আধুনিক নির্মাণ শৈলীতে আধুনিকীকরণ করা হয়েছে তার সমাধিক্ষেত্র। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত জিয়ারত ও বিভিন্ন উদ্দেশ্যে মান্নতে ছিন্নি দিতে আসে।


যেভাবে যাবেন : 

ঢাকা থেকে রেলযোগে কিংবা সড়কপথে জামালপুর যাওয়া যায়। জামালপুর রেলস্টেশন থেকে অটো যোগে ১৫ টাকা এবং রিক্সা যোগে ২০ টাকায় যাওয়া যায়। এছাড়াও রাজীব বাস স্ট্যান্ড থেকে অটো যোগে ১৫ টাকা এবং রিক্সা যোগে ২০ টাকায় যাওয়া যায়।

 

No comments:

Post a Comment