নোয়াখালীর গান্ধী আশ্রম - Bangladesh Traveling

Breaking

Saturday, July 4, 2020

নোয়াখালীর গান্ধী আশ্রম



গান্ধী আশ্রম (Gandhi Ashram) নোয়াখালী জেলার মাইজদী কোর্ট থেকে ২৫ কিলোমিটার দূরে সোনামুড়ী উপজেলার জয়াগ বাজারের কাছে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক নিদর্শন। প্রয়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে স্থাপিত গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে।

নোয়াখালীর গান্ধী আশ্রম


মহাত্মা গান্ধীর অহিংস সমাজ ব্যবস্থার ধারণাকে সবার কাছে পৌঁছে দিতে ২০০০ সালের ২ অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে গান্ধী স্মৃতি জাদুঘর যাত্রা শুরু করে। গান্ধীর বিভিন্ন দুর্লভ ছবি, বই, ব্যবহার্য জিনিস এবং তাঁর বৈচিত্র্যময় কর্মজীবন যে কারো মনোজগৎ নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ঠ।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৬ সালের শেষের দিকে শুরু হাওয়া ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিষবাষ্প নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে। ১৯৪৬ সালের ৭ নভেম্বর শান্তি মিশনের দূত হয়ে অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে পদার্পন করেন। সাম্প্রদায়িক মনোভাব দূর করার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে ১৯৪৭ সালের ২৯ জানুয়ারি মহাত্মা গান্ধী জয়াগ গ্রামে এসে পৌঁছান।

আর সেদিন নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সমস্ত সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আম্বিকা কালিগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট এবং গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে ট্রাস্টের নাম পরিবর্তন করে গান্ধী আশ্রম ট্রাস্ট রাখা হয়।


 
সময়সূচী: প্রতি সপ্তাহের সোম থেকে শনিবার গান্ধী স্মৃতি জাদুঘর সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে চরে নোয়াখালীর মাইজদি এসে সেখান থেকে সোনাইমুড়ীগামী লোকাল বাস বা সিএনজি নিয়ে জয়াগ বাজারের কাছে অবস্থিত গান্ধী আশ্রম যেতে পারবেন। একই ভাবে ঢাকা থেকে ট্রেনে মাইজদি রেলওয়ে ষ্টেশনে নেমে লোকাল বাস বা সিএনজি ভাড়া করে গান্ধী আশ্রমে যাওয়া যায়।

No comments:

Post a Comment