ভ্রমন করুন পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ী, ফরিদপুর - Bangladesh Traveling

Breaking

Friday, July 3, 2020

ভ্রমন করুন পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ী, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদদীনের স্মৃতিবিজরিত বাড়ি। পুরনো এই  বাড়িটিতে ৪টি টিনের চার চালা ঘর ও কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। বাড়ির চত্ত্বরে প্রদর্শন করা আছে কবির বিভিন্ন লেখা। পূর্ব ও পশ্চিমে পোর্শিদের বসতবাড়ী এবং দক্ষিণে ছোট একটি পুকুর রয়েছে। বাড়ীর উত্তরে কবির কবরস্থান। কবরস্থানের পাশ্বেই পাকা রাস্তা ও কুমার নদী আছে।


পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ী, ফরিদপুর


বাড়ির পূর্ব ও পশ্চিমে প্রতিবেশিদের বসতবাড়ি এবং দক্ষিণে ছোট একটি পুকুর। বাড়ির উত্তরে কবির কবর স্থান। কবর স্থানের পাশেই পাকা রাস্তা ও কুমার নদী। কবির কবরের পাশেই কবির পিতা-মৌঃ আনছার উদ্দিন মোল্লা, মাতা- আমেনা খাতুন (রাঙ্গা ছোটু), কবি পত্নী- বেগম মমতাজ জসীম উদ্দিন,  বড় ছেলে- কামাল আনোয়ার (হাসু), বড় ছেলের স্ত্রী- জরীনা, কবির বড় ভাই আলহাজ্ব মফিজ উদ্দিন মোল্লা, কবির সেজো ভাই- সাঈদ ইদ্দন আহম্মদ মোল্লা, কবির ছোট ভাই-প্রফেসর নুরুদ্দীন আহম্মদ, কবির ছোট বোন-নূরুন নাহার (সাজু) কবর।

ফরিদপুর বাসষ্ট্যান্ড থেকে ২ কিলোমিটার দূরত্বে পল্লীকবি জসীম উদদীনের বাড়ীতে রিক্সা/ অটোরিক্সা এবং মাইক্রোবাস যোগে যাওয়া যায়। রিক্সা ভাড়া লাগবে ৫০টাকা। সেখান থেকে সোজন বাধিয়ার ঘাটে রিক্সায় যেতে ভাড়া লাগবে ২০ টাকা। সোজন বাধিয়ার ঘাটে গিয়ে দেখতে পাবেন নির্মল প্রকৃতি। ইট দিয়ে বাধানো এ ঘাটে পর‌্যটকদের ভিড় দেখা যায়।

উয়ারী-বটেশ্বর( Wari Botessor ) । নরসিংদী

No comments:

Post a Comment